সোমবার বিকেলে নিহতের স্ত্রী ডা. শাহীন সুলতানা (মিরা) এবং মিরার দুই ভাই মো. নাসির উদ্দিন ও মো. এরশাদকে গ্রেফতার করে পুলিশ। মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু।
নিহত ডা. আরিফুল ইসলাম মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। এর আগে আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করেন চিকিৎসকের বড়ভাই আশরাফুল ইসলাম।
.png)
ডা. আরিফুল ইসলাম ও স্ত্রী ডা. শাহীন সুলতানা (মিরা) হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকার ফায়ার সার্ভিসের পূর্বপাশের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক পরিচালনা করতেন। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া এলাকার ভাড়া বাসার বন্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডা. আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই হত্যার অভিযোগ তোলেন ডা. আরিফুল ইসলামের স্বজনরা।
ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, ডা. আরিফুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।