শনিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বেলাই বিল থেকে সজয় ও মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে রত্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান।
.png)
মৃত রত্না বেগম উপজেলার বড়গাও গ্রামের ইমতিয়াজের স্ত্রী, সজয় পালমা একই উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত শীল ভিস্টারের ছেলে।
ওসি জানান, রত্না পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আর সজয় পালমা গতকাল বিকেলে প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটার উদ্দেশে ছোট ডিঙি নৌকা নিয়ে বেলাই বিলে যান। পরে বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন খোঁজখবর করতে থাকেন। একপর্যায়ে বিলে তার ছোট্ট নৌকাটি দেখতে পান। বাড়ির লোকজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিল থেকে সজয় পালমার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, মরদেহগুলো স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।