নিহত নুরুজ্জামান জামান উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের শিক্ষক জয়নুল আবেদীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের উর্শিতলা নামক স্থানে মালবাহী পিকআপ ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রার আরোহী নুরুজ্জামান জামান (৪২), লিটন (৩০), আরিফ (২৫), হাবিব মিয়া (৬০), ইছহাক মেম্বার (৭০) আহত হন। বাকি দুইজনের নাম জানা যায়নি।
.png)
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরমধ্যে গুরুতর আহত নুরুজ্জামান জামান ওই হাসপাতালে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভির শাহরিয়ার বলেন, গুরুতর আহত নুরুজ্জামান জামান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপসহ এর চালক লিটনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।