রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমানের বাড়ি নোয়াখালীতে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মাকছুদুল আমিন।
.png)
জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে ট্রাক, বাস, পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক খলিলুর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওসি মাকছুদুল আমিন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।