আটককৃতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর নূর রহমানের ছেলে শফিকুর রহমান ও কসবা উপজেলার বিষ্ণউড়ী এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর মিয়া।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)