এর আগে, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকেই ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় বাস তল্লাশি করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
২৮ বছরের বেলাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (কুড়ারপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইফুর রহমান।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহনের একটি বাস তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। একইসঙ্গে গাঁজা হেফাজতে রাখায় বেলালকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ আরও বলেন, বেলালের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।