ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৩০ জুলাই ২০২৩
বগুড়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
বগুড়া জেলা জজ আদালত- ফাইল ফটো

বগুড়ায় মিজানুর রহমান লিটন নামে একজনকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জমি সংক্রান্ত বিরোধে লিটনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) কাজী রবিউল আলম মিঠু।

Advertisement

সাজাপ্রাপ্তরা হলেন- বায়োজিদ, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, লুৎফর রহমান ও বুলু। তারা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বারাহি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে বায়োজিদ পলাতক রয়েছেন।

আইনজীবী কাজী রবিউল আলম মিঠু বলেন, ২০১৩ সালের ১ মে রাতে মিজানুর রহমান লিটনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাজাপ্রাপ্তরা ও নিহত লিটন একই গ্রামের বাসিন্দা। তারা আত্মীয়স্বজন। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!