বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ রায়ে মোজাম্মেলের ছোট ভাই আব্দুল হক বিশ্বাসকে খালাস প্রদান করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ২৬ নভেম্বর বিকেলে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মোজাম্মেল বিশ্বাস, তার ছেলে সজিব বিশ্বাস, ভাই আব্দুল হকসহ ছয়জন মিলে প্রতিবেশী আব্দুল মান্নান হাওলাদারের ঘরে ঢুকে তার স্ত্রী রেহেনা বেগমকে ঘরে একা পেয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরের দিন ২৭ নভেম্বর আব্দুল মান্নান বাদী হয়ে কাঠালিয়া থানায় মোজাম্মেল বিশ্বাস, তার ছোট ভাই আব্দুল হক বিশ্বাস, নুরুল হক বিশ্বাস, ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী মাসুমা বেগম ও নান্না সিকদারসহ মোট পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন সিআইডি ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল খায়ের ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আসামি সজিব বিশ্বাসের বয়স ১৬ বছর হওয়ায় তার নামে শিশু অপরাধ আইনে আলাদা দোষীপত্র দাখিল করা হয়।
মামলাটি আদালতে বিচারে আসলে মোজাম্মেল বিশ্বাস, তার ভাই আব্দুল হক এবং ছেলে সজিব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং তিনজনকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। শিশু আসামি সজিবের বিচারের জন্য দোষীপত্র শিশু আদালতে পাঠানো হয়। আদালত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে মোজাম্মেল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আব্দুল হক বিশ্বাসকে খালাস প্রদান করেন। এছাড়া শিশু সজিবের মামলায় রায় শিশু আদালতে আগামী ৩০ জুলাই রায় ঘোষণা করা হবে।