মঙ্গলবার বিকেলে এ দুটির রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হক।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া মিজিবাড়ির বায়েজিদ ও হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের হাসান সরদার। বায়েজিদের মামলায় ১৩ জন ও হাসান সরদারের মামলায় ১৯ জন সাক্ষ্য দেন।
.png)
সদর উপজেলার ইব্রাহীমপুর রামদাসদী গ্রামের সালমা হত্যা মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১১ জানুয়ারি মধ্য রাতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে ঋণের কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় সালমার পিতা আব্দুল লতিফ মিজি বাদী হয়ে ওই দিনই চাঁদপুর সদর মডেল থানায় বাবুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ বাবুলকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া তদন্ত শেষে ওই বছর ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি প্রায় ৬ বছরের অধিক সময় চলমান অবস্থায় আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
অপরদিকে, হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে সাহিদা বেগম মুক্তা হত্যার মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাতে পূর্বের পারিবারিক কলহ এবং যৌতুকের টাকা দাবিকে কেন্দ্র করে স্বামী হাসান সর্দার স্ত্রী মুক্তাকে গলাকেটে হত্যা করে পুকুরে ফেলে রাখেন। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় মুক্তার ভাই মো. সোহাগ মজুমদার (৩৫) বাদী হয়ে পরদিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর হাজীগঞ্জ থানায় হাসান সর্দারকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হাসান গ্রেফতার হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন হাজীগঞ্জ থানার এসআই শাহীদ হোসেন তদন্ত শেষে ওই বছর ২৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি চলমান অবস্থায় আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
উভয় মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটির (এপিপি) মোক্তার আহমেদ অভি জানান, মামলাগুলো দীর্ঘ ৬ বছরের অধিক সময় চলাকালীন অবস্থায় সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হয়। এর ফলে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম মর্তুজা ও লিগ্যাল এইডের আইনজীবী শফিকুল ইসলাম ভুঁইয়া।