ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৪ জুলাই ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় আলামিন ইসলাম ওরফে ফকির (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার বিকেল পৌনে ৩টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামের আনারুল হকের ছেলে।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডের দারিয়াপুর এলাকায় ৪-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার অপারেশন এন্ড ইনটেলিজেন্স সেলের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন আলামিন। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন এপিবিএনের তৎকালীন এসআই আতাউর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই সোহেল রানা ২০২০ সালের ১ অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!