ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গুতে পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৭ জন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৩ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৭ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার এ নিয়ে ঐ জেলায় মোট ১৪০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ১৯ জন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৩ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯ জন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন রোগী ভর্তি রয়েছেন। 

তবে জেলার নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ২১ জন নতুন রোগীসহ ৫০ জন ভর্তি রয়েছেন। জেলার বলদিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।

Advertisement

চলতি বছরের শুরু থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ৮৭০ জন। তবে একজন রোগীও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি। জেলার সবচেয়ে বেশি আক্রান্তের শিকার নেছারাবাদ উপজেলায়।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, জেলা হাসপাতালে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনদিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!