ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে আরো ২২ ডেঙ্গুরোগী ভর্তি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৩ আগস্ট ২০২৩
খুমেক হাসপাতালে আরো ২২ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৪০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement

অপরদিকে খুলনা সিভিল সার্জনের দফতরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুজন। চলতি বছরে সর্বমোট ৮২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!