বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, নাগরপুর উপজেলায় পাঁচজন, মির্জাপুর উপজেলায় তিনজন, ঘাটাইল উপজেলায় একজন, মধুপুর উপজেলয় একজন, ধনবাড়ী উপজেলায় আটজন আর গোপালপুর উপজেলায় রয়েছেন সাতজন।
.png)
তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জন। সুস্থ হয়েছেন ৪৩১ জন। এছাড়া বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। মৃত্যুবরণ করেছেন একজন।