ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ৩ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৯
ফাইল ফটো

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১০১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪৮৮ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়,  এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে নয়জনই ঢাকার বাসিন্দা। একজন ঢাকার বাইরের বাসিন্দা।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২ হাজার ৫৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭ হাজার ১৫৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭ হাজার ৬৮৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৫৩৭ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!