বুধবার (২ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির ফার্মেসী অ্যাসোসিয়েশন আয়োজিত এই কর্মসূচির শুরুতে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
.png)
এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফামের্সী অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শাহনাজ পারভিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শোকের মাসে আমাদের শুধু শোকের আবহ ধরে রাখলেই হবে না। আমরা যদি শোককে শক্তিতে পরিণত করতে পারি তবেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে। আমরা জানি ডেঙ্গু এবারে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হল ব্যক্তি পর্যায়ের সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য গবেষণারও প্রয়োজন আছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়েল ফার্মেসী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগকে আহ্বান জানিয়েছি।
উপাচার্য বলেন, অনেক সময় ডেঙ্গুর জন্য যে ওষুধটি দেওয়া হচ্ছে, সে ওষুধে কাজ হচ্ছে না। এর কারণ হল প্রতিনিয়ত তার স্বভাব পরিবর্তন হচ্ছে। এজন্য ফার্মেসী বিভাগকে প্রতিবছর ডেঙ্গুর ডাটাবেজ সংরক্ষণ করতে হবে।