মঙ্গলবার সন্ধ্যায় নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে সৈয়দ সালাম ওরফে সাইদুল ইসলাম ও টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে জাহিদ হোসেন ওরফে ধইল্যা।
.png)
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( ‘ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া পশ্চিম সাতঘরিয়া পাড়ার শিয়ালিয়ায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া দুটি স্মার্ট ও একটি বাটন মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।