ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১ আগস্ট ২০২৩
নেত্রকোণায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোণার পূর্বধলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী শিশু মাসুদ ও নব্বই ঊর্ধ্ব হাজেরা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর ও পশ্চিম মৌদাম গ্রামে এসব ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, হাজেরা খাতুন পূর্বধলার ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী ও মাসুদ পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফাজিলপুর গ্রামের হাজেরা খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। ফিরতে দেরি হওয়ায় তার ছেলে রুহুল আমিন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

অপরদিকে, দুপুরে উপজেলার মৌদাম গ্রামে আড়াই বছরের শিশু মাসুদ খেলার ছলে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকৃত ঘোষণা করেন।   

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃতদের সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং থানায় দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!