ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে নিখোঁজ, মিলল ২ বোনের লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ২৪ জুলাই ২০২৩
পানিতে ডুবে নিখোঁজ, মিলল ২ বোনের লাশ
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শুকরিয়া ও আতিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিঙ্গলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, পিঙ্গলহাটি গ্রামের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া ও একই গ্রামের ব্যবসায়ী এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মৃত দুই শিশুর নানা হাবিবুর রহমান জানান, সোমবার বেলা ১১টায় বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে আতিয়া ও শুকরিয়া। এ সময় তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের ডা. সৌমিত্র কুমার বণিক জানান, সোমবার বেলা ১১টায় শিশু আতিয়া ও শুকরিয়াকে মৃত অবস্থায় আনেন স্বজনরা। পরে ইসিজি করার পর শিশু দুটিকে মৃত ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!