ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৩১ জুলাই ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৮ এর মো. ছিদ্দিকের ছেলে মো. হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুককুরের ছেলে সিরাজুল মোস্তফা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত বেলাল।

Advertisement

তিনি জানান, ১৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় এক রোহিঙ্গাসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!