শনিবার রাত ১০টার দিকে উখিয়া ৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহামদ সেলিম ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেলিম গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।