ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ৩১ জুলাই ২০২৩
খুমেক হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন ডেঙ্গু রোগী।

সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৩৪৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। বর্তমানে হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!