ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২২০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ২৯ জুলাই ২০২৩
ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২২০২
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন।

এর আগে বুধবার (২৬ জুলাই) একদিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এ বিজ্ঞপিএত এ তথ্য  জানানো হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৮৪৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের ১৫ হাজার ৬৪৭ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!