ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বুধবার বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।

Advertisement

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক খন্দকার সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। 

জেলায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!