রোববার দুপুরে উপজেলার বিহারিনগর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কাউয়ুম জেলার সাপাহার উপজেলার হাপুনিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহতরা হলেন- বেলডাঙ্গা গ্রামের আলিম এবং আকতার হোসেন।
.png)
স্থানীয়রা জানান, আ. কাউয়ুম অপর দুজন সঙ্গীকে নিয়ে দুপুরে উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার বিহারিনগর বাইপাসে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, ঘটনার পর অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।