ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চাপায় নিথর শিশু জারিফ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৯ জুলাই ২০২৩
অটোরিকশা চাপায় নিথর শিশু জারিফ
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পেঁয়াজ বহনকারী একটি অটোরিকশার চাপায় জারিফ নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জারিফ একই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, জারিফ সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পেঁয়াজ বহনকারী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জারিফকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, পরিবারের লোকজন হাসপাতাল থেকে ঐ শিশুর লাশ বাড়িতে নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!