রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন ঐ গ্রামের দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে।
জানা যায়, বিকেলে ইয়াসিনের বাবা আলমগীর হোসেন কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় ইয়াসিনকে নিয়ে তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। আর ইয়াছিনের বড় ভাই খেলা করছিল। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় খাটের কাছে রাখা মাছভর্তি বালতির পানিতে পড়ে যায় ইয়াছিন। তাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য ডাক্তারের কাছে নেয়া হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ শিশুর মৃত্যু হয়েছে।