রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাবিল ঐ এলাকার বাসিন্দা আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশু নাবিলের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং তার বাবা কাজের জন্য বাইরে ছিলেন। এ সময় শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের ডোবার পানিতে ভাসতে তাকে দেখে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে নাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।