ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিথর গৃহবধূ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১৬ জুলাই ২০২৩
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিথর গৃহবধূ
প্রতীকী ছবি

নীলফামারীতে মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামন ডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৌশলা রানী ঐ এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী।

জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান কৌশলা রানী। ছাগল বেঁধে পাট শাক তুলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় পার্বতীপুর থেকে চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসছিল। হঠাৎ কৌশলা রানী তার ছাগলটিকে রেললাইনের ওপর দেখতে পান। পরে ছাগলটিকে বাঁচানো চেষ্টা করতে গেলে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন কৌশলা রানী। পরে স্থানীয়রা কৌশলা রানীকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!