পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. রুহুল আমিন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ের বাউলবাগ এলাকায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’-এর সঙ্গে ধাক্কা লাগে ঐ যুবকের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ঐ যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
.png)