ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের কাজে ব্যস্ত মা, ডোবায় ডুবে নিথর শিশু তাহসিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৮ জুলাই ২০২৩
ঘরের কাজে ব্যস্ত মা, ডোবায় ডুবে নিথর শিশু তাহসিন
ফাইল ফটো

ভোলার লালমোহনে ঘরের পাশের ডোবায় ডুবে তাহসিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার নিরবের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরে রান্নার কাজ করছিলেন শিশু তাহসিনের মা। এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। তবে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে শিশুটিকে না দেখে খুঁজতে শুরু করেন তার মা সুরমা বেগম। একপর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশুকে ভাসতে দেখে চিৎকার দেন তার মা সুরমা। পরে আশপাশের লোকজন গিয়ে তাহসিনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি গিয়ে ঐ শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ঐ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!