ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৭, ১৬ জুলাই ২০২৩
বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার
ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে

রাজধানীর সদরঘাটের তেলঘাট এলাকায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে চার  জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুরো উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ।

তিনি বলেন, উদ্ধার লাশের দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

জানা যায়, হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়। বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসছিল।

Advertisement

নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায় বলে জানান এসআই মারুফ। ঐ ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!