ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁতার শিখতে গিয়ে নিথর ভাই-বোন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৬ জুলাই ২০২৩
সাঁতার শিখতে গিয়ে নিথর ভাই-বোন
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সাঁতার শিখতে পুকুরে নেমে মারিয়া আক্তার ও মো. মিরাজ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

বুধবার দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- পৌরসভার পুরাতন বাজার মাদরাসাপাড়া এলাকার মো. সুমন মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১২) এবং দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের সিংঙ্গাপুর প্রবাসী মারুফ সরকারের ছেলে মো. মিরাজ (৫)।

জানা যায়, দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর দাসবাড়ির জয়দেবের বাড়িতে মিরাজ ও মারিয়ার পরিবার ভাড়ায় থাকতো। মিরাজ ও মারিয়া বুধবার দুপুরে সাঁতার শিখতে পুকুরে নামে। এ সময় মিরাজ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে মারিয়া এগিয়ে যায়। এতে দুজনই পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!