সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিফিউজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ওমর ফারুক ঐ এলাকার মো. শাহে আলমের ছেলে।
জানা যায়, দুপুরে উঠানে খেলছিল শিশু ওমর ফারুক। এ সময় ঘরে রান্না করছিলেন ঐ শিশুর মা ইয়ানুর বেগম। এর কিছু সময় পর ওমরের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। একপর্যায়ে ঘরের সামনের পুকুরে শিশু ওমর ফারুককে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ঐ শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক শিশু ওমর ফারুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ঐ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।