ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে পুকুরে ডুবে নিথর দুই শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২১ জুলাই ২০২৩
কিশোরগঞ্জে পুকুরে ডুবে নিথর দুই শিশু
ফাইল ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কামারকোণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, ঐ গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলো মনি (৫) ও একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে তন্নি (৬)।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে আলো মনি ও তন্নি বাড়ির সামনে খেলাধুলা করছিল। একসময় তারা সবার অজান্তে হারিয়ে যান। অনেক সময় দেখতে না পেয়ে তাদের স্বজনরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ নাহিদ হাসান সুমন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!