ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২১ জুলাই ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে রেসমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছে মোসলেমা খাতুন নামে আরো এক শিশু। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে। মৃত রেসমা খাতুন সদর উপজেলার সোনা পট্রি গ্রামের রেহসান আলীর মেয়ে। নিখোঁজ মোসলেমা খাতুন একই উপজেলার কটাপাড়া এলাকার মো. গুমানির মেয়ে।

ঐ শিশুর আত্মীয় মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে যায় মামাতো-ফুফাতো বোন রেসমা এবং মোসলেমা। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা রেসমার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মোসলেমা।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মাহফুজুল হক জানান, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোসলেমার সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!