ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানসিঁড়ি নদীতে ডুবে নিথর হলো ২ ভাই

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৭ মার্চ ২০২৩
ধানসিঁড়ি নদীতে ডুবে নিথর হলো ২ ভাই
প্রতীকী ছবি

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের মো. সুমন হোসেনের ১২ বছর বয়সী ছেলে মো. আমানুল্লাহ এবং ১০ বছর বয়সী মো. আব্দুল্লাহ।

স্থানীয়রা জানান, পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় তাদের না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মৃত দুই ভাইয়ের লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!