ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিকলীতে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৩ মার্চ ২০২৩
নিকলীতে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলীতে ধনু নদীতে ডুবে মাহমুদুল হাসান নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে নিকলী উপজেলার সিংপুর এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে। মৃত মাহমুদুল হাসান উপজেলার সিংপুর ইউনিয়নের দক্ষিণ পাতারকান্দি গ্রামের হাদিস মিয়ার ছেলে।

নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ধনু নদীর পাড়ে যায় মাহমুদুল হাসান। এ সময় সে পা পিছলে নদীতে পড়ে যায়। একই এলাকার আরেক শিশু ঘটনাটি দেখতে পেয়ে মাহমুদুলের বাড়িতে গিয়ে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাহমুদুলের লাশ উদ্ধার করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!