আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে উদন ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল হাটখোলা গ্রামের শাহিনুর ইসলাম।
পুলিশ জানায়, উপজেলার রাখালগাছি-ভেবরা মাঠে একটি বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার রাতে চুরি করছিলেন চোরেরা। এ সময় স্থানীয়রা হাতেনাতে চোর চক্রের সদস্য সাজ্জাদ ও শাহিনুরকে আটক করেন।
.png)
আটককালে তাদের কাছ থেকে চুরি করা কিছু বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক পোলে থাকা পোল টপপিন ও ইনসুলেটর উদ্ধার করে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাটার, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্জ, একটি কাটিং প্লায়ার, একটি হ্যাকস ব্লেড সেটসহ অতিরিক্ত চারটি ব্লেড, পাঁচ টুকরা লোহার তৈরি রড, একটি লোহার তৈরি শাবল ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে শুক্রবার মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।