শুক্রবার উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (বড় বাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ঐ সময় মাফু মিয়া নিজস্ব ট্রাক্টর নিয়ে বাড়ির পাশে তার জমি চাষ করতে যায়। এ সময় সঙ্গে থাকা আব্দুল্লাহ্ মিয়াকে ট্রাক্টরটির উপরে বসিয়ে জমি চাষ শুরু করে। এরই মধ্যে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে শিশুটি।
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য আফরোজা বেগম।
তিনি বলেন, মাফু তার নিজের ট্রাক্টর দিয়ে তারই জমি চাষ করতে গিয়ে ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।