এ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১১৭ জন। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৭ হাজার ১৫৩ জন। আর জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ২৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৩০৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিক বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডের অধীনে জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোনায় ৮৩ দশমিক ৮ শতাংশ, জামালপুরে ৮৬ দশমিক ৮৯ শতাংশ ও শেরপুরে ৮৬ দশমিক ৩৩ শতাংশ। জেলায় ৫৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
.png)
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
তিনি বলেন, প্রত্যেক পরীক্ষার্থীকে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বোর্ডের ওয়েবসাইড থেকেও ফলাফল পাওয়া যাবে।