শুক্রবার সকাল ১১টার দিকে বোর্ডের কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪১০ জন। এর মধ্যে জিপিএ-৫ ছাত্রীর সংখ্যা ৮হাজার ৮৮২জন ও ছাত্রের সংখ্যা ৮ হাজার ৫২৮ জন।
এই শিক্ষাবোর্ডে এবার ৮টি জেলার ২ হাজার ৭০৪টি স্কুলের মোট ২ লাখ ২ হাজার ৪৬২জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষাবোর্ডের গত সাত বছরের পরিসংখ্যানে এবারই পাসের হার সবচেয়ে কম।
.png)