ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যান্ত্রিক ত্রুটিতে দেড় ঘণ্টা বিদ্যুৎবিহীন সিলেট বিভাগ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২৭ জুলাই ২০২৩
যান্ত্রিক ত্রুটিতে দেড় ঘণ্টা বিদ্যুৎবিহীন সিলেট বিভাগ
ফাইল ছবি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটায় ফের দেড় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সিলেট বিভাগ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

এর আগে, গত সোমবার গ্রিড ফেল করায় আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ৪-৫ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

এদিকে, আশুগঞ্জে গ্রিড ফেল করা ছাড়াও বেশ কয়েকদিন থেকে সিলেটে বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে উঠেছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়াতে লোডশেডিং বেড়ে গেছে। এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হলে পরের দুই ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!