ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

কানায় কানায় পূর্ণ  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৪ জুলাই ২০২৩
কানায় কানায় পূর্ণ  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ক্রিকেটপ্রেমীদের ঢল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ছবি: ডেইলি বাংলাদেশ

বিকেল ৪টা থেকেই ক্রিকেটপ্রেমীদের ঢল নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হতে না হতেই কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। খেলা শুরুর পরপরই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার বাংলাদেশ-আফগানিস্তানের দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের এমন চিত্র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টসে জিতে বোলিং করছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ।

Advertisement

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে সিলেটে ম্যাচ মানেই উন্মাদনা। দর্শকদের উপচে পড়া ভিড় থাকে প্রতিটি ম্যাচেই। শুক্রবার ছুটির দিন থাকায় জুমার নামাজের পর থেকেই স্টেডিয়ামমুখী ক্রীড়াপ্রমীরা। সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার আগেই দর্শকপূর্ণ হয়ে যায় গ্যালারি। দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবকটি গ্যালারিতে। ভিআইপি, ক্লাব হাউজ, ইস্টার্ণ, ওয়েস্ট ও গ্রীণ গ্যালারি কানায় কানায় পূর্ণ। 

ক্রিকেটপ্রেমীদের ঢল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, টিকিটের জন্য এবারো হাহাকার দেখা দিয়েছে সিলেটে। দেশের অন্যান্য স্টেডিয়াম উন্মুক্ত রেখেও যেখানে দর্শকদের দেখা মিলে না, সেখানে পুরো উল্ঠো চিত্র সিলেটে। টিকিট পেতে স্টেডিয়ামের সবকটি গেটে এখনও হাজার হাজার মানুষের ভিড় রয়েছে।

তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়ে দিয়েছে, ভিআইপি টিকিট ছাড়া আর কোনো টিকিট নেই। এতে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!