ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রেনের ধাক্কা মা-মেয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ২৬ জুলাই ২০২৩
কুমিল্লায় ট্রেনের ধাক্কা মা-মেয়ের মৃত্যু
ফাইল ফটো

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম।

ওসি জানান, দু’বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন মা। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, নিহত দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মারা যাওয়া মায়ের বয়স আনুমানিক ৪০ বছর। তাদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!