ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্রুতগতির বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ১১

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৬ জুলাই ২০২৩
দ্রুতগতির বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ১১
দুর্ঘটনাকবলিত বাস

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনায় ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, একই দিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা আক্তার (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

Advertisement

জানা গেছে, বুধবার ভোরে নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপ ভ্যানকে যাত্রীবাহী দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় ও শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী ঝর্ণা নিহত ও ১০ যাত্রী আহত এবং বাসের একজন যাত্রী আহত হয়েছেন।

পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, বুধবার ভোরে আমাদের স্টেশনের একটু দূরেই ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!