বুধবার দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ঐ এলাকার আক্কেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ হতে একটি অটোরিকশা জামালপুরের দিকে আসছিল। অটোরিকশাটি হরিণাকান্দা এলাকা অতিক্রম করার সময় রাস্তা পার হচ্ছিলেন সাদেক আলী। এ সময় অটোরিকশাটির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।