ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাইকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে যুবক নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১, ২৬ জুলাই ২০২৩
বাইকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাখাওয়াত হোসাইন নিলয় নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী রুপা।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায়। তারা রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

Advertisement

জানা গেছে, নিলয় ও তার স্ত্রী রুপা রাতে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পরে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে জোরে ধাক্কা দেয়। এতে তারা দু’জনেই আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!