বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পিপি দুলাল চন্দ্র দেবনাথ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাশেদা বেগম ও হুমায়ুন রশীদ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আল আমীন, আকবর হোসেন ও পারভেজ আলী। রায় ঘোষণার সময় হুমায়ুন ও পারভেজ আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন।
.png)
আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাশেদা বেগম ও হুমায়ুন রশীদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে পারভেজ আলী, আকবর হোসেনসহ তিনজনের যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলা থেকে জাকির হোসেন ওরফে মোল্লা জাকিরকে খালাস দেওয়া হয়েছে।
২০১৭ সালের ২৫ নভেম্বর নগরের চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ। ঐ সময় তার হাত-পা বাঁধা ও মুখে টেপ মোড়ানো ছিল। ঘটনার পর চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন বাপ্পীর বাবা আলী আহমেদ।