পারিবারিক সূত্রে জানা যায়, আবু মুছা জীবিকার তাগিদে ২ মাস আগে শ্রমিক হিসেবে সৌদি আরবে গমন করেন। সৌদিতে গমনকালে বাড়িতে রেখে যান মা-বাবাসহ ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে। এদিকে সৌদিতে অবস্থান করার পর আবু মুছা শ্রমিক হিসেবে এস্কেভেটর মেশিনের চালক হয়ে কাজ করতে থাকেন।
গত ২৩ জুলাই সৌদি সময় বিকেল ৪টা ও বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এস্কেভেটর মেশিনের মাধ্যমে পাথরের পাহাড় ভাঙতে থাকেন। এমতাবস্থায় উপরে থাকা পাথরের স্তূপ ভেঙে পড়তে থাকলে জীবন বাঁচাতে আবু মুছা এস্কেভেটর থেকে লাফিয়ে নিচে পড়া মাত্রই ওপরে থাকা পাথরের স্তূপ তার শরীরে ভেঙে পড়ে।
.png)
পরবর্তীতে সংবাদ পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাপা পড়া পাথর অপসারণ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এদিকে সৌদি প্রবাসী আবু মুছার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।