ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জুলাই ২০২৩
সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে চার বছর বয়সী হুমাইরা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন, সিএনজিচালক লেবু হোসেন, মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন, সিএনজিযাত্রী মোসারব হোসেন, সাব্বির ও সাব্বিরের মা সালমা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকালে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। একই সঙ্গে মোটরসাইকেলটিও রাণীনগরের অভিমুখী রওনা দেয়। পথি মধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোরা ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি যাত্রীসহ ড়কের পাশে খাদে পড়ে যায়। 

এতে সিএনজির যাত্রী, চালকসহ পাঁচজন ও মোটরসাইকেল চালক আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!